× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাঁওতালপল্লীতে হামলা, নিঃশর্ত ক্ষমা চাইলেন এসপি

admin
হালনাগাদ: রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

গাইবান্ধা প্রতিনিধিঃ  সুন্দরগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় দেওয়া প্রতিবেদনে ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহার করায় নিঃশর্ত ক্ষমা চাইলেন পুলিশ সুপার আশরাফুল ইসলাম।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার হাজির হয়ে ক্ষমা চাইলে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে আদালত গাইবান্ধায় সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, বিচারক তদন্ত করে তার প্রতিবেদন দাখিল করতে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। ওই দিন গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে প্রতিবেদন দাখিল করতে হবে।

গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাঁওতাল হতাহত হন। মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। এ ঘটনায় আহত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।বোমা হামলা মামলা


এ ক্যটাগরির আরো খবর..