× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

সহিংসতা ও ক্ষমতার অপপ্রয়োগমুক্ত নির্বাচনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল পক্ষকে সহিংসতা, দাঙ্গা, ক্ষমতার অপপ্রয়োগমুক্ত নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

তিনি বলেন, নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময় বা ভোট গ্রহণের আগে অথবা পরে রাজনৈতিক দলগুলোকে হামলা, হুমকি বা ক্ষমতার অপপ্রয়োগ না করার আহ্বান জানান।জাতিসংঘের সচিবের পক্ষ থেকে তার মূখপাত্র স্ট্যাফেন ডুজারিক এক বিবৃতিতে এসব কথা জানান। এতে বলা হয় সকল দল গুলোর অংশগ্রহণে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশকে সুষ্ঠু নির্বাচনীয় শর্তগুলো পালন করতে হবে।

আজ ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক টুইট বার্তায় ডুজারিক জানিয়েছেন, নির্বাচনের আগে জাতিসংঘের মহাসচিব ক্ষমতার অপপ্রয়োগ, সহিংসতা ও দাঙ্গামুক্ত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে সংখ্যালঘুরা যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে আর ভোট দিতে পারে সে দিকে আইনশৃঙ্খলা বাহিনী, পর্যবেক্ষক ও সাধারণ জনগণকে উপযুক্ত ভুমিকা রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..