× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনীকে ডোজার ও ফর্কলিফট দিলো ত্রাণ মন্ত্রণালয়

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সশস্ত্র বাহিনীকে ডোজার ও ফর্কলিফট দিলো ত্রাণ মন্ত্রণালয়

দুর্যোগকালীন উদ্ধার ও জরুরি কার্যক্রম আরও জোরদার করতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক ভারী যন্ত্রপাতি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় এসব যন্ত্রপাতি সেনাবাহিনীতে সংযোজন করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের উপস্থিতিতে তিনটি ২০ টনের ডোজার, তিনটি ৪৮ টনের হেভি ডোজার ও তিনটি ১৫ টনের ফর্কলিফট হস্তান্তর করা হয়। এসব সরঞ্জাম দুর্যোগকালে উদ্ধার, ধ্বংসস্তূপ অপসারণ এবং জরুরি সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সশস্ত্র বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও জোরদার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..