× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা

সর্বোচ্চ ২০ করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে ট্যাক্স কার্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ গত কর বছরের (২০১৪-২০১৫) সর্বোচ্চ ২০ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে। ‘জাতীয় ট্যাক্স কার্ড প্রদান নীতিমালা ২০১০’ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে গত ৫ সেপ্টেম্বর ট্যাক্স কার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসে সর্বোচ্চ করদাতাদের হাতে ট্যাক্স কার্ড (সম্মাননা) তুলে দেওয়ার কথা রয়েছে। ঢাকা আগা নওয়াব দেউরীর হাজী মো. কাউছ মিয়া, ঢাকা ক্যান্টনমেন্টের মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন ও খাজা তাজমহল। উত্তরার এম এ হায়দার হোসেন, নারায়ণগঞ্জের তারাবো রূপগঞ্জের গোলাম দস্তগীর গাজী, চট্টগ্রাম পাথরঘাটার মিরেন্ডা লেইনের মো. নাছির উদ্দিন ও ঢাকার গুলশান-১ এর আব্দুল মুক্তাদির।

শেভরন বাংলাদেশ ব্লক ১২ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এছাড়া রয়েছে তমা কনস্ট্রাকশন এ্যান্ড কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ট্যাক্স কার্ডধারীরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..