× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

সরিষাবাড়িতে শিক্ষা সচেতনতা বিষয়ক কর্মশালা

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

সরিষাবাড়ি উপজেলার গজারিয়ায় সম্প্রতি শিক্ষা সচেতনতা ও দিক নির্দেশনামূলক কর্মশালার আয়োজন করে হীড ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় বাউসী বাঙ্গালী উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাদুর আলী, প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন শিক্ষা গবেষক আবুল হোসেন সরকার।

হীড ফাউন্ডেশনের সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় বাউসী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম, আরডিএম পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঝিনাইদহ কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল

হীড ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুর রশিদ জানান, অনেক শিক্ষার্থীই জানে না তাদের জীবনের লক্ষ্য কি, তারা কোন বিষয় নিয়ে পড়বে কিংবা বড় হয়ে কি হবে। অনেকেই আছে যাদের অপছন্দের কোনো বিষয়ে পড়ালেখা করতে হয়। এর সঙ্গে অনেকেই আবার মেধা অনুযায়ী উপযুক্ত বিষয়ে পড়ার সুযোগ পায় না। তাই দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে।

তিনি জানান, এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে বেকার সমস্যা দূর করা যায় তা নিয়েও কর্মশালায় আলোচনা করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..