রাণীশংকৈল প্রতিনিধি:বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন ৩০১ আসনের সংসদ সদস্য মোছাঃ সেলিনা জাহান লিটা মঙ্গলবার নিজ বাসভবনে ঠাকুরগাও, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈলের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের সুখ দুঃখের কথা ভাবছেন।
তিনি সুযোগ সুবিধা প্রদানের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আপনারা সরকারের হাতকে আরো শক্তিশালী করবেন।
এ সময় বক্তব্য রাখেন, রাণীশংকৈল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি সেতাউর রহমান, সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক মুজিবর রহমান পীরগঞ্জ, সাংবাদিক নুরুল ইসলাম বালিয়াডাঙ্গী প্রমুখ।