× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

নিউজ ডেস্ক

সরকার পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে বদ্ধপরিকর – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের সমগ্র এলাকায় শিক্ষার মান উন্নয়নে অভূতপূর্ব কাজ হয়েছে। পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে সরকার বদ্ধপরিকর।

আজ বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী হারগেজা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আবাসিক বিদ্যালয় স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি আরো বলেন, একশ্রেণির মানুষ আছে যারা চায় না পার্বত্য চট্টগ্রাম শিক্ষার আলোয় আলোকিত হোক। যারা সহিংসতার মাধ্যমে পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে বাধা দিচ্ছে তাদের সেই উদ্দেশ্য কোনদিন সফল হবে না।

মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত কাজের গুণগত মান ঠিক রেখে যথাসময়ে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..