× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী

সরকারের পতন ঘটবে গণ-অভ্যুত্থানে: আমান

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

ডেস্ক রিপোর্টার: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে নব্বইয়ের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে বলে দাবি করেছেন বিএনপির প্রাক্তন যুগ্ম মহাসচিব ও ডাকসুর প্রাক্তন ভিপি আমানউল্লাহ আমান।

তিনি বলেন, ‘অব্য্যাহত খুন-গুম, হামলা-মামলা থেকে নিস্তার পেতে আরেকটি গণঅভ্যুত্থানের সৃষ্টি করতে হবে। এর মধ্য দিয়ে এই অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিক মো. রহমাতুল্লাহর (শিশির) ধারাবাহিক প্রকাশনা ‘শালচাঁদর’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমানউল্লাহ আমান বলেন, দেশে এখন কথা বলার বা মতপ্রকাশের স্বাধীনতা নেই। সাংবাদিকরাও স্বাধীনভাবে অভিমত প্রকাশ করতে পারছে না। সত্য ও ন্যায়ের কথা বললেই তার নামে মামলা দেওয়া হচ্ছে। সরকারের মুখে গণতন্ত্র থাকলেও অন্তরে একদলীয় শাসন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুমুর রহমান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মিথ্যা মামলায় দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে বলেও দাবি করেন আমান।

দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত নির্বাচিত মেয়রদের সরকার সরিয়ে দিয়ে হয়রানি করছে- এমন অভিযোগ করে দলটির এই প্রাক্তন যুগ্ম মহাসচিব বলেন, ‘তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনার মেয়রদের কেউ কারাগারে, না হলে পালিয়ে বেড়াচ্ছেন। অথচ তারা জনগণের ভোটে নির্বাচিত।’ দেশে এই মুহূর্তে গণতন্ত্রের নামে নির্যাতন-নিপীড়ন চলছে বলেও দাবি করেন তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি। এবার হয়েছে। এখন বাইরে থেকে এসে কাউকে ভোট দিতে হয় না। যারা ভেতরে থাকেন,  তাদেরকেই সরকারি দলের প্রার্থীদের পক্ষে ভোট দিতে বাধ্য করা হয়।’

শিক্ষক হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব কায়রুল কবির খোকন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..