× Banner
সর্বশেষ
লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

ঝিকরগাছা প্রতিনিধি

সরকারের কৃষি সহায়তায় হারভেস্টার মেশিনে দেড়’শ বিঘা ধান কর্তনের উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
সরকারের কৃষি সহায়তা

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায় বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষকৃত কৃষকদের ১৫০ বিঘা জমির ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে ভাটপাড়া গ্রামের মাঠে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন, সরকারী সকল প্রণোদনা ও সুবিধা কৃষকদের মাঝে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। কৃষি প্রধান দেশে আপনারা কৃষকরাই দেশের প্রান। সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে সার ও বীজ সহ নানা উপকরন সহযোগিতা দিয়ে আসছে। ধান কর্তনের সহযোগিতায়ও সরকার আপনাদের পাশে আছে। তাই আপনারা প্রনোদনার সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি সহ আরো অনেকে।

উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান, চলতি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন খরচ সাশ্রয়ে সমলয় ভিত্তিতে চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছিল। সেই কৃষকদের দেড়’শ বিঘা জমির বোরো ধান সরকারীভাবে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে। এ মেশিনে প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা সম্ভব।

তিনি বলেন, মেশিনটির বাজারমূল্য ৩০ থেকে ৩৫ লক্ষ হলেও এটিও কৃষকদের মাঝে সরকারিভাবে ৫০% ভর্তুকিতে দেওয়া হয়ে থাকে। কৃষকরা তার নিজের ফসল কাটা শেষে ভাড়ায় অন্যের জমিতেও ফসল কাটাতে পারেন। এক্ষেত্রে একর প্রতি মেশিন ভাড়া বাবদ সাড়ে ৭ হাজার টাকা নিতে পারবেন। তিনি আরও বলেন, এই যন্ত্র ব্যবহারে প্রাকৃতিক দূর্যোগ কিংবা শ্রমিক সংকটের কবল থেকে কৃষকরা উপকৃত হন। স্বল্প সময়ে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পারাসহ খরচ সাশ্রয় হওয়ায় বেশ খুশি কৃষকরা।


এ ক্যটাগরির আরো খবর..