× Banner
সর্বশেষ
আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার শৈশবের বিদ্যাপীঠ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পুস্পমাল্য অর্পণ শেষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, মুক্তিযোদ্ধা মো. শাহআলম মতি, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার হোসেন, মাহমুদ আলম মিঠু, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীনসহ প্রমুখ।

প্রসংগত, ১৮৯৩ খ্রিঃ ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকুরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের উদ্যোগী হয়ে গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষকতায় আমৃত্যু নিবেদিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..