× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সরকারি হাসপাতালে কাজ না করেও পাচ্ছে নিয়মিত বেতন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ মার্চ, ২০১৮

দুলাল পাল স্টাফ রিপোর্টার:  সরকারী চাকুরির সুবিধা কাজ না করেও পাওয়া যায় বেতন। তেমনই অভিযোগ উঠেছে এক হাসপাতালের চিকিৎসকের সহকারী ও আয়ার বিরুদ্ধে।

ঢাকা জেলার ধামরাই উপজেলায় নান্নার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত উপস্থিত না হয়েও হাতিয়ে নিচ্ছে সরকারী টাকা। নান্নার সরকারী হাসপাতালে স্বামী ও স্ত্রী দুই জনই মিলে একই হাসপাতালে সরকারী চাকরী করেন। তারা হলো নায়েক (সেলিম) ও মুন্নি । তারা সরকারী নিয়ম মত হাসপাতালে উপস্থিত থাকে না। কিন্তু কয়েকদিন পর পর এসে হাজিরা খাতায় হাজিরা স্বাক্ষর করেন। হাসপাতালে কর্মরত নায়েক হলো চিকিৎসকের সহকারী আর তার স্ত্রী হলেন আয়া।  হাসপাতালের দায়িত্বে ডা.আব্দুর মামুন হাসপাতালে উপস্থিত থাকেন।

ডা.আব্দুর মামুনকে তাদের বিষয়ে জিজ্ঞাসা করিলে সে সাংবাদিকদের জানান যে, আমি কিছু বলিলে উপরের স্তরের কর্মকর্তা দ্বারা মোবাইল ফোনের মাধ্যমে হূমকী দেওয়ায়। তাদের ভয়ে আমি নিরব থাকি।

নান্নার সরকারী হাসপালের দরজা খোলে আনুমানিক সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে এবং বন্ধ হয়ে যায় ২ ঘটিকার মধ্যে। এলাকার অসুস্থ জনগন ঔষদের জন্য গেলে সেলিম ও মুন্নি বলে সরকার থেকে এই হাসপাতালে কোন ঔষধ আসে না। তাই আমরা কী করে জনগনকে ঔষধ দেব।


এ ক্যটাগরির আরো খবর..