× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরির বয়সসীমা ৩৫,গুজব জানালেন সিনিয়র সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি চাকরির বয়সসীমা ৩৫,গুজব জানালেন সিনিয়র সচিব

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে– এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে। একটা দরখাস্ত এসেছে, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন’– জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, আমার একটাই উত্তর, গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছে।

এ দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে গত ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..