× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার সুপারিশ

admin
হালনাগাদ: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৫৯ থেকে আরও বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আগামী একমাসের মধ্যে তথ্য ক্যাডারের ডিজি পদকে গ্রেড-১ হিসেবে উন্নীতকরণের সুপারিশ করা হয়েছে।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক অংশ নেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে দেশের উন্নয়ন ব্যবস্থাপনার স্বার্থে বিসিএস (প্রশাসন) ও বিসিএস ইকোনোমিক ক্যাডার একীভূতকরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। সেইসঙ্গে একই কর্মস্থলে তিন বছরের অধিককাল কর্মরত রয়েছেন এমন কর্মকর্তাদের তালিকাটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে কমিটির পরবর্তী বৈঠকে পাঠানোর সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ভূমি ব্যবস্থাপনা ও জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত সরকারি নির্ধারিত ফি অনলাইনের মাধ্যমে জমা প্রদান এবং জমি নিবন্ধনের ফি-সহ অন্যান্য বিষয় স্বচ্ছ করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..