× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

সরকারি অফিসে দালালদের তালিকা দুদককে দেওয়ার আহ্বান

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধি(রাজিব শর্মা): সরকারি অফিসে সক্রিয় দালালদের তালিকা করে দুদককে দেওয়ার আহ্বান জানিয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দালালদের তালিকা করুন। কিছু রিস্ক আছে। রাজনৈতিক ছত্রছায়ার অসুবিধা থাকলে গোপনে আমাদের দেন। আপনাদের নিয়োগ-পদোন্নতির অসুবিধা আছে, আমাদের নেই।

তিনি বৃহস্পতিবার চট্টগ্রম সার্কিট হাউজে ‘গণশুনানি বিষয়ক মত বিনিময়’ সভায় অতিথির বক্তব্যে আহবান জানান।

চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়াসহ কয়েকটি উপজেলায় ইতোপূর্বে হওয়া দুদকের গণশুনানি বিষয়ে মত বিনিময় করতে এ সভার আয়োজন করা হয়। যৌথভাবে সভার আয়োজন করে দুদক, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি চট্টগ্রাম মহানগর।

সভায় দুদক কমিশনার হুশিয়ারী দিয়ে বলেন, দুই মাসের মধ্যে সেবা প্রার্থী চট্টগ্রামের সাধারণ মানুষ ‘সন্তুষ্ট’ না হলে সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ‘খবর আছে’ । চট্টগ্রাম নগরে বিদ্যুতের অবস্থা এখনো সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা ঘরে ঘরে যাব। অনুসন্ধান করে দেখব। সে যেই হোক, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না দেখব। নভেম্বর মাসে সময় নিয়ে চট্টগ্রামের অফিসগুলো ভিজিট করব। শুরু করব মেডিকেল কলেজ দিয়ে। সেখানে সাধারণ মানুষের চলাচল বেশি।

দুদক কমিশনার আরো বলেন, পলিটিক্যাল বিষয় যদি মনে করেন হ্যান্ডেল করা ডিফিকাল্ট, আমাদের দেন; সে যত বড়ই হোক ব্যবস্থা নেব। আইসিটি অ্যাক্ট অনুসারে কথা যদি মোবাইলে রেকর্ড করেন সেটাও এভিডেন্স। গোপনে রেকর্ড করে আমাদের দিন।

দুদক চট্টগ্রামের পরিচালক আবু সাঈদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..