× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান রুমকি কম্পিউটার সায়েন্সে সাফল্যের সাথে স্মাতক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
কম্পিউটার সায়েন্সে সাফল্য

প্রতিনিয়ত আমরা অবচেতন মনে যা ভাবি, বাস্তবতা আমাদের সে দিকেই নিয়ে যায়। ভবিষ্যতে আমরা আত্মপ্রকাশ করি সেভাবেই। আসলে মন যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা অর্জন করতে পারে। আর এখানেই মনছবির শক্তি।

তবে অধিকাংশ মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে না তার মনের ইচ্ছাটাকে। নির্ধারণ করতে পারে না তার লক্ষ্যকে। প্রকৃত লক্ষ্যের খোঁজে সে ছুটে চলে এক পথ থেকে আরেক পথে। শুধু খুঁজে দেখে না তার মনের ভেতরে। এ দিকে ফুরাতে থাকে তার শক্তি শ্রম সময়ের মত আরও অনেক মূল্যবান সম্পদ। তাই সাফল্যের জন্যে লক্ষ্য নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ।আর তেমনি একজন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীকে আমরা খুঁজে পেয়েছি। নওগাঁ জেলার আরজী নওগাঁ, মৌলভীপাড়া, গ্রামের প্রবীণ সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সুযোগ্য কন্যা রুমকি ইসলাম।

রুমকি ইসলাম বলেন- আমি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট থেকে প্রথম বিভাগে স্নাতক পাস করেছি আলহামদুলিল্লাহ।

ইনশাআল্লাহ একই বিষয়ে স্নাতকোত্তর এ পড়াশুনা শুরু করতে ইচ্ছুক। সকলের দোয়া কামনা করতেছি। প্রথমেই আল্লাহ পাক এর দরবারে লাখো শুকরিয়া জানাই। মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক এর অশেষ দয়া এবং আমার বাবা-মা, বড়মা, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন দের দোয়ায় আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি – তবে আমার বাবা সবচেয়ে বেশী সাপোর্টিভ ছিলেন আমার জন্য। প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়াশুনা করেছি খরচের পরিমাণ কম ছিল না। আমার বাবা আমার পড়াশুনার ৮০% ভাগ খরচ বহন করেছেন বাকি ২০% আমার বড় ভাই মোঃ রাশিদুল ইসলাম রোমন।

আমার এবং আমার পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে আমার বাবার গুরুত্ব অপরিসীম যা বর্ণনা করার মত ভাষা আমার নেই। আমার বাবা মোঃ রফিকুল ইসলাম একজন প্রবীণ সাংবাদিক কুয়ালালামপুর মালয়েশিয়াতে সাংবাদিক হিসাবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন। একজন অসুস্থ মানুষ হয়েও তিনি যেভাবে তার পরিবার কে আর্থিকভাবে কন্ট্রিবিউট করে গেছেন সেটা আসলে বলে শেষ করা যাবেনা! আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ পাক এর কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এমন একজন পিতা দিয়েছেন। যার কথা আমি লিখে বা বলে বোঝাতে পারবোনা। তাই আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন- যেন মহান আল্লাহ তাআলা আমার বাবাকে সুস্থতা দান করেন কারণ আমার বাবা ছাড়া পৃথিবীতে আমি নিজেকে কল্পনাও করতে পারিনা। বাবার ছায়াতলে সারাটা জীবন কাটাতে চাই আমি।’আরও একজন মানুষ আছে, সেটা হলো আমার গর্ভধারিনি মা- মোছাঃ রহিমা খানম – সে শুধুই আমার গর্ভধারিনি মা নন- তিনি আমার খুব ভালো বন্ধুও। তার হাত ধরেই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। বাবা দূর প্রবাসে দীর্ঘ সময় ধরে আছেন তবুও সেটা মায়ের আদর ভালোবাসা কখনো বাবার অভাব বুঝতে দেয়নি আমাকে। তাই সবাই আমার এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। এবং সবার উদ্দেশ্য করে বলবো ক্লাসে প্রথম হওয়ার জন্য অসাধারণ মেধাবী হওয়ার প্রয়োজন নেই। আসলে ক্লাসে প্রথম হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথম হওয়ার পূর্বশর্ত হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ একজন শিক্ষার্থী তার জীবনে পরিপূর্ণতার স্বাদ পেতে পারে, সেরা ছাত্র বা ছাত্রী হতে পারে, যদি তার জীবনযাত্রায় আনতে পারে ইতিবাচক পরিবর্তন। আর ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব সব শিক্ষার্থীদের।


এ ক্যটাগরির আরো খবর..