× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

সম্প্রচার আইনের খসড়া সংসদে যাবে জুনে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

আগামী দুই সপ্তাহের মধ্যে সম্প্রচার আইনের খসড়া হাতে আসবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর জুন মাসে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স মন্ত্রীর দফতরে সাক্ষাতের পর একথা জানান ইনু।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি খসড়া আইন তৈরি করেছে, আমাদের হাতে আসেনি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে খসড়া আমাদের হাতে আসবে, আসলে উন্মুক্ত করে দেব এবং অংশীজনের মতামত চাইবো, পরবর্তীতে আবারও পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি বিচ্যুতি দেখে অন্তর্ভূক্ত করে সম্প্রচার আইন এবং কমিশনের কাঠামো তৈরি করবো। তারপর মন্ত্রিসভা এবং সংসদে যাবে।

‘আগামী জুন মাসের সংসদ অধিবেশনে এই আইন তুলতে পারি কিনা- চেষ্টা করে দেখবো।’আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সম্প্রচার আইন তৈরিতে জাতিসংঘ সহায়তা করবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী।আইনের ভেতরে সম্প্রচার কমিশন কীভাবে তৈরি হবে- তা লিপিবদ্ধ থাকবে বলে জানান ইনু।


এ ক্যটাগরির আরো খবর..