× Banner
সর্বশেষ
শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী

সম্পত্তি বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে

Dutta
হালনাগাদ: শনিবার, ১৫ জুন, ২০২৪
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পৈত্রিক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতর পুত্র বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের সাথে একই বাড়ির বাসিন্দা মো. জয়নাল সরদারের ছেলে মো. খলিলুর রহহমান(৫৫) ও একই বাড়ির মৃত আব্দুর রহমানে সরদারের ছেলে জব্বার সরদার (৪৮) এর সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো। স্থানীয়রা বিরোধ মিমাংসায় সালিশ বৈঠক করলেও তাতে প্রতিপক্ষরা কোন কর্ণপাত না করে ওই বিরোধের মধ্যেই নুরুল ইসলামের পুরাণ ঘরের জায়গায় ভবন নির্মাণে বাধা প্রদান করে প্রতিপক্ষরা।

ঘটনার জের ধরে গত মঙ্গলবার (১২জুন) দুপুরে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডার সময়ে খলিলুর রহমান ও জব্বার শেখ নুরুল ইসলামকে এলোপাথারী মারধর শুরু করে। পিতা নুরুল ইসলামের ডাক চিৎকার শুনে পিতাকে রক্ষায় ছেলে রাকিবুল ইসলাম দৌঁড়ে এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। নুরুল ইসলামকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহত নুরুল ইসলামের ছেলে মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে খলিলুর রহমান ও জব্বার সরদারের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার পর আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..