× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সভ্যতা ও মানবতার শত্রু পুরোহিতের ঘাতকরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময়ের সবচাইতে লোমহর্ষক ঘটনা ঘটানো হয়েছে পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যা করার মাধ্যমে। যারা এই জঘন্য নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা সভ্যতা, সংস্কৃতি ও মানবতার শত্রু।

সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা সদরে সন্তগৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ জগেশ্বর রায়কে গতকাল রোববার গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে ওই হত্যাকাণ্ডকে কাপুরোষোচিত ও মানবতাবিরোধী ঘৃণ্য কাজ বলে অভিহিত করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, গহীন অন্ধকারের দিকে দেশকে ঠেলে দেওয়াই হচ্ছে এদের চূড়ান্ত লক্ষ্য। বর্তমানে অপশাসনের এক ভয়াল নৈরাজ্যের মধ্যে দেশবাসী দুঃসময় অতিক্রম করছে। একদিকে যেমন মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই অন্যদিকে মানুষের বাক-ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা নেই।

মির্জা ফখরুল আরো বলেন, ‘বিদেশী নাগরিকদের হত্যা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা, ব্লগার, প্রকাশক হত্যাকান্ডসহ কোন হত্যাকাণ্ডেরই এখন পর্যন্ত সুরাহা করতে পারেনি সরকার। সুতরাং ঘাতক অন্ধশক্তি তাদের ডালপালা বিস্তার করে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে এবং গুরুতর জখম করছে।’

‘অথচ জঙ্গী তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বারবার দায় স্বীকার করলেও সরকার এই খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইতালীয় নাগরিক তাবেলা থেকে শুরু করে গতকাল পর্যন্ত যত খুনের ঘটনা ঘটেছে তাতে সরকারের ভূমিকা নিয়ে জনমনে এক বিশাল প্রশ্ন দেখা দিয়েছে।’

তিনি বলেন, কোন ধর্মগুরুকে হত্যার মতো ঘৃন্য অপকর্ম বাংলাদেশের ইতিহাসে কোন নজীর নেই। ভয়ঙ্কর কোন কুচক্রী গোষ্ঠীর মদদেই হাতে গোনা নির্বিবেক কান্ডজ্ঞানহীন বিপথগামীরাই এই নৃশংস দুষ্কর্মগুলি সংঘটিত করছে। সরকার এর দায় কোনভাবেই এড়াতে পারে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দূর্বৃত্তদের কর্তৃক নিহত পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের আত্মার শান্তি কামনা এবং অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি মঠের আহত পুজারীর সুস্থতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..