× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পিআইডি

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যত গড়তে প্রস্তুত বাংলাদেশ -খাদ্য উপদেষ্টা 

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
উন্নত খাদ্য ভবিষ্যত গড়তে প্রস্তুত বাংলাদেশ

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,  সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যত গড়ে তুলতে সকল অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

আজ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় UN Food System Summit+4-এ তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা  আরো বলেন, গত কয়েক দশক ধরে বাংলাদেশ খাদ্য উৎপাদন,  পুষ্টি এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা এখন চালে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য, শাকসবজি এবং পশুপালনকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত নতুন নতুন জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মূল্যের অস্থিরতা, ভূমির অবক্ষয়, পানি ও জলের ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈষম্য আমাদের খাদ্য ব্যবস্থার জন্য সরাসরি হুমকিস্বরূপ। এছাড়াও নগরায়ণ, বেকারত্ব এবং অপুষ্টি এখনও আমাদের জন্য উদ্বেগজনক।

উপদেষ্টা নারীর ক্ষমতায়ন, দুর্বল জনগোষ্ঠীর জন্য খাদ্যের ন্যায়সঙ্গত প্রবেশাধিকার,  স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা-সহ অপুষ্টি মোকাবিলায় খাদ্য নিরাপত্তার ওপর জোর দেন। বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থাকে টেকসই করার জন্য উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত সহায়তার অ্যাক্সেস এবং জাতীয় খাদ্য ব্যবস্থা রূপান্তর সমন্বয় করার জন্য বহু অংশীদারী প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের খাদ্য ব্যবস্থা (UNFSS+4) শীর্ষ সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজ,  বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাবিদ এবং অন্যান্য অংশীদারদের উপস্থিতিতে খাদ্য উপদেষ্টা বিশ্বকে একটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক, স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থায় রূপান্তরের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..