× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নিউজ ডেস্ক

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় যেকোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
কোভিড-১৯ পরবর্তী বিশ্বব্যবস্থা: বৈশ্বিক উদ্যোগ, কৌশল ও করণীয়’ শীর্ষক সম্মেলন

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য কোভিডসহ যেকোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘কোভিড-১৯ পরবর্তী বিশ্বব্যবস্থা: বৈশ্বিক উদ্যোগ, কৌশল ও করণীয়’ শীর্ষক সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় কোভিডের টিকা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ এবং দক্ষতার সঙ্গে তৃণমূল পর্যন্ত সর্বসাধারণকে টিকা প্রদানেও সফলতা অর্জন সম্ভব হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডসহ যেকোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর ঐক্য ও সহযোগিতার প্রয়োজন। ‘কোভিডের টিকা বিশ্বের বিভিন্ন দেশে বিতরণের ক্ষেত্রে মানবতার স্বার্থেই কোনো প্রকার রাজনৈতিক ও গোষ্ঠীস্বার্থ বিবেচনায় আনা সঙ্গত নয়।’

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ইকবাল সেবিয়ার সঞ্চালনায় প্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষক-গবেষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, স্বাগতিক সিঙ্গাপুর সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যেরা এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ড. মোমেনের মূল প্রবন্ধ উপস্থাপনের পর প্রথা অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ব্যক্তিবর্গ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ড. মোমেনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কোভিড মহামারির ফলে পরিবর্তিত বিশ্ব-ব্যবস্থার সম্ভাব্য আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..