× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ডেস্ক

সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
অসাম্প্রদায়িক বাংলাদেশ

 আমরা বীরের জাতি। অতীতে আমরা কোনো অন্যায় বা অপকর্ম মেনে নেইনি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা বার বার ঐক্যবদ্ধ হয়েছি। আমরা গারো, হাজং, মারমাসহ সবাইকে নিয়ে চলতে চাই। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার (৭ জুলাই) রাজধানীর নটরডেম কলেজ অডিটোরিয়ামে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম আয়োজিত ১৬৮তম ‘মহান সাঁওতাল বিদ্রোহ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধু বলেছিলেন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল কিংবা এ ভূমি সবার। আমরা তার এ ডাকে সবাই সাড়া দিয়েছিলাম। স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। কিন্তু ঘাতকরা তাকে হত্যা করেছিল।

মন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছি। এ যাত্রায় সবাইকে এগিয়ে যেতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আমাদের যারা নৃগোষ্ঠী আছে সবাই বাঙালি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

সাঁওতালদের জন্য পৃথক ভূমি কমিশনের দাবিতে সরকার প্রধান পাশে থাকবেন আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের দেশের ছয়টি ঋতুর মতো বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে বসবাস করছে। সাঁওতাল বিদ্রোহের সময় যোদ্ধারা কখনও ইংরেজদের বন্দুক বা গুলির ভয় করেনি। আমাদের এ বঙ্গে অনেক আন্দোলন হয়েছে। ইলা মিত্রও তেভাগা আন্দোলন করেছিলেন। তখন ইংরেজদের বর্বরতা ছিল নির্মম। আপনারা ১৬৮ বছর আগের সেই বিদ্রোহ আর বীরত্বের ইতিহাস যেভাবে ধরে রেখেছেন, আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

সার্বজনীন প্রার্থনার মধ্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্রিস্টান ধর্ম যাজক কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..