× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

সবাইকে খাদ্য উৎপাদন করতে বললেন প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
সবাইকে খাদ্য উৎপাদন করতে বললেন প্রধানমন্ত্রী

বিশ্বে খাদ্য মন্দা চলছে, সবকিছুর দাম বেড়ে গেছে। তাই সবাইকে খাদ্য উৎপাদনের প্রতি নজর দিতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর-কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত ৬ লেনে উন্নীত হওয়া সড়কের উদ্বোধন শেষে তিনি বলেন, বিশ্বে খাদ্য মন্দা চলছে। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, আমাদের মাটি উর্বর, কোনো জায়গা যেন খালি না থাকে। উৎপাদন করতে হবে। নিজেরটা নিজে খান বা মানুষকে দেন বা বিক্রি করেন। যে যা পারেন তাই উৎপাদন করেন। জায়গা খালি রাখবেন না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। তাই উচ্চমূল্যে আমাদের খাদ্য কিনতে হচ্ছে। আমরা শুধু ধান উৎপাদন করতে পারছি। কিন্তু গম, চিনি, ভোজ্যতেল, জ্বালানি তেল উচ্চমূল্য দিয়ে কিনতে হচ্ছে। ২০০ ডলার দিয়ে যে গম কেনা হতো তা ৬০০ ডলার দিয়ে কিনেছি। বহু অতিরিক্ত ডলার খরচ করে আমরা জনগণের চাহিদা মেটাচ্ছি।

ঊর্ধ্বমূল্যের বাজারেও দেশের স্বল্প আয়ের মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকারের নেয়া কিছু উদ্যোগের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা এক কোটি মানুষকে কার্ড দিয়েছি ৩০ টাকা কেজিতে চাল কেনার জন্য। তার থেকেও যারা কম উপার্জন করে এমন ৫০ লাখ লোককে মাত্র ১৫ টাকা কেজি চাল কেনার সুযোগ করে দিয়েছি। আমরা রমজানে এক কোটি মানুষকে বিশেষ সুবিধা দেব। এর মধ্যে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। আর কিছু মানুষকে সামান্য টাকা দিয়ে কিনে খেতে হবে।

ঢাকায় খেলার মাঠের অভাব, বিনোদনের অভাব আছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি (কালশী মাঠ) সেখানে বিনোদন পার্ক হবে। এখানে কেউ ভবন বানাতে পারবে না। ছেলেমেয়েদের খেলার ব্যবস্থা হবে, শিশুদের জন্য পার্ক করা হবে। বয়স্করা যারা হাঁটাচলা করতে চান, সে ব্যবস্থা করা হবে। কিন্তু এই মাঠ যেন মাঠ থাকে।

ঢাকায় অনেক খাল ছিল, জলাধার ছিল। এখন আর তেমন কিছুই বেঁচে নেই। আমরা কিছু উদ্ধারের চেষ্টা করছি। মানুষ এতে অসুস্থ হচ্ছে। কারণ, পরিবেশ ভালো নেই। আমরা সব ধ্বংস করছি। এসব কিছুকে বাঁচাতে হবে, তবেই আমরা বেঁচে থাকতে পারব – বলেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..