× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পৃথিবীর জন্য সবথেকে দামি উপহার হিন্দুদের বেদ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
সবথেকে দামি উপহার

হিন্দুদের বেদ পৃথিবীর জন্য সবথেকে দামি উপহার যার জন্য পশ্চিম সর্বদা ভারতের কাছে ঋনী হয়ে থাকবে। বলেছেন খ্যাতিমান দার্শনিক ফ্রঁসোয়া-মারি আরুয়ে (ভলতেয়ার)।

ফ্রঁসোয়া ভলতেয়ার (Voltaire) তার আমলে সর্বাধিক খ্যাতি সম্পন্ন লেখক ছিলেন। পশ্চিম দেশের এই লোকপ্রিয় দার্শনিক বলতেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সমস্ত জ্ঞানের উদ্ভবস্থান ভারত। ভূগোল, জ্যোতির্বিজ্ঞান, পরজন্ম ইত্যাদির সমস্ত জ্ঞান গঙ্গার তট থেকে এসেছে বলে মনে করতেন এই মহান দার্শনিক।

এমন বহু বিদেশী দার্শনিক, লেখক রয়েছেন যারা সনাতনী গ্রন্থ ও হিন্দু জ্ঞানের আসল শক্তিকে সামান্য হলেও চিনতে বুঝতে পারেন। এমনকি এক মহান দার্শনিক ছিলেন ফ্রঁসোয়া-মারি আরুয়ে (François-Marie Arouet)যিনি ভলতেয়ার নামে বিশ্বজুড়ে খ্যাত।

বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম নীলস বোর বলেছিলেন, আমি যখন কঠিন প্রশ্নের মধ্যে আটকে পড়ি তখন উপনিষদের অধ্যয়ন করি। তবে নীলস বোরের মতো মহান বিজ্ঞানী এমন কথা বললেও বর্তমান ভারতেই এমন কিছু স্বঘোষিত বুদ্ধিজীবী রয়েছেন যারা নিজেদের কু-যুক্তি দিয়ে হিন্দু জ্ঞানের ঠাট্টা তামাশা করার চেষ্টা করেন।

রেখা গণিতের বিষয়ে বলতে গিয়ে ভলতেয়ার বলতেন, আয়োনীয় গ্রিক দার্শনিক তথা গণিতবিদ পিথাগোরাস গণিতের জ্ঞান ভারত ভ্রমন করেই পেয়েছিলেন। প্রসঙ্গত জানিয়ে দি, পিথাগোরাসের বর্তমান থিওরি উনার জন্মের আগে থেকে ভারতবর্ষের বিভিন্ন গুরুকূলে পড়ানো হতো। তবে এই থিওরি সেই সময় মহর্ষি বধায়ণ এর নাম অনুসারে পড়ানো হতো। পরে ইংরেজ আমল থেকে ভারতে পিথাগোরাসের নাম বেশি জনপ্রিয় করা হয় অন্যদিকে ভরাতের ঋষি মুনি পন্ডিতদের নাম বিলুপ্ত করার চেষ্টা চালানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..