× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগন ঐক্যবদ্ধ রয়েছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:)  এ টি এম ওয়াহ্হাব বলেছেন,  যার জঙ্গিবাদ সৃষ্টি করছে এরা মুসলমান না। তারা অমানুষ। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগন ঐক্যবদ্ধ রয়েছে। এটি প্রতিরোধের সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। জঙ্গিরা এদেশে টিকতে পারবেনা। এদের শিকড় উৎপাটন করা হবে।

তিনি  শুক্রবার মাগুরা শহরের দিনান্ত ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগ আয়োজিত সনাতন ধর্মাবলম্বি পুরোহিত ও নেতৃবৃন্দের সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় এ কথা বলেন।  সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার আজিম আহমেদ, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু প্রমুখ।

এ মতবিনিময় সভায় মন্দিরের পুরেহিত ও সেবায়েত, জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ  ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..