× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে ফ্রান্স

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, পুরোহিত পরমানন্দ রায় এবং দু’জন সমকামী অধিকারকর্মী জুলহাস ও মাহবুব তনয়ের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ফ্রান্স।

অপরাধীদের বিচারের সম্মুখীন করার দাবিও জানায় দেশটি। সেই সঙ্গে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে তারা বলেও জানানো হয়।

বুধবার (২৭ এপ্রিল) ঢাকার ফরাসি দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত কয়েক মাসে বাংলাদেশে সুশীল সমাজের সদস্য, মানবাধিকার কর্মী ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিসহ বেশ কিছু হত্যাকাণ্ডের পর আবারও পরপর কিছু হত্যাকাণ্ড ঘটলো। আর এসব ঘটনার অধিকাংশই দায়িত্ব স্বীকার হয়েছে।

ফ্রান্স জানায়, অপরাধীদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে।

এসব হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি শোক এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে ফ্রান্স দাঁড়াবে বলেও জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..