× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করলেন সাংসদ শেখ আফিল উদ্দিন

admin
হালনাগাদ: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল: ৮৫ যশোর ১(শার্শার) সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন সার্বজনীন দূর্গোৎসব উপলক্ষে শার্শা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মত বিনিময় সভা ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন।

সোমবার বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে আয়োজিত এক মনোরম পরিবেশের মধ্যদিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় শেখ আফিল উদ্দিন এমপি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এদেশে বাংলাদেশ আওয়ামীলীগ কাউকে সংখালঘু মনে করে না। আমরা প্রত্যেক ধর্মীয় উৎসবকে সঠিকভাবে পালনের জন্য বরাবরই একই মনভাপন্নতা প্রকাশ করি। আমরা আনন্দকে ভাগাভাগি করে নিতে চাই। তাই, প্রত্যেক বছরের ন্যায় এবারও শার্শা উপজেলার সকল পূজা মন্ডপে যাতে শান্তিশৃঙ্খলার মাধ্যম্যে সার্বজনীন দূর্গা পূজা উদযাপিত হয় সেলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন সজাগ রয়েছে এবং থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারমান মেহেদী হাসান, শার্শা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লাল্টু মিয়া,  সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাসমীম, বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্য তৌহিদুর রহমান, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তিপদ বিশ্বাষ, সাধারন সম্পাদক বৈদ্ধনাথসহ উপজেলার ৩০টি পূজা উদযাপন মন্ডপের সভাপতি –সাধারণ সম্পাদকসহ সোনাতন ধর্মাবল্বীদের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..