× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

উজ্জ্বল রায়, নড়াইল 

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
সড়ক দুর্ঘটনায় মহিলা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেয়ে জামাই বাড়ি যায়া হলোনা তছিরন নেছার। নড়াইল সদর উপজেলায় মেয়ে জামাই বাড়িতে যাচ্ছিলেন তছিরন নেছা (৫৫)। খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তিনি নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার মজিদ শেখের স্ত্রী। তিনি তার জামাই বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের কামাল শেখের বাড়িতে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে তছিরন নেছা নামে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ময়না বেগম বেগম বলেন, আমার ছোট মেয়ের সিজার অপারেশন হবে তার জন্য আমি মাকে আসতে বলি। এজন্য আমার মা খুলনার ডুমুরিয়া আমার বড় মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি গোপালপুর আসছিলেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..