স্টাফ রিপোর্টার, যশোর: সড়কে বসে প্রতিকী পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন শেষে তারা এ প্রতিকী পরীক্ষা দেয়। এরপর তারা বিক্ষোভ মিছিল বের করে।
ঘন্টাব্যাপী কর্মসূচির শুরুতে মানবন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স শেষ বর্ষের পরীক্ষা চলমান। তিনটি বিষয়ের পরীক্ষা বাকি থাকতেই বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে। এতে সেশনজট আরো দীর্ঘ হবে। কারণ করোনার কারণে তারা একই ইয়ারে প্রায় তিন বছর ধরে পড়ে আছে। এরপরও যদি পরীক্ষা না হয় তাহলে তাদের চাকরির বয়স কমে যাবে। এজন্য স্থগিতাদেশ তুলে নিয়ে দ্রুত পরীক্ষা চালুর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সড়কে বসে প্রতিকী পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানোর পাশাপাশি শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিলও বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।