× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ডেস্ক

পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ জুলাই, ২০২৬
দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার
দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার

সড়কের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আগৈলঝাড়া-বাশাইল-ঘোষেরহাট সড়কের দুপাশে  দ্যা নিউজের আগাছা পরিষ্কার অভিযান।

আজ ২০ জুলাই(সোমবার) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তরপাশে ১ নং ব্রিজ থেকে সড়কের আগাছা পরিষ্কার অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার শুরু করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে রাস্তার পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা নিয়মিত অপসারণ করা জরুরি। এর মাধ্যমে একদিকে যেমন সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং জনসাধারণের চলাচল আরও নিরাপদ হবে।

তিনি আরও বলেন, দ্যা নিউজ ডটকম পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া প্রশংসার দাবিদার। শুধুমাত্র প্রশাসনের উদ্যোগে নয়, এ কাজে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ এলাকার রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

সড়কের আগাছা পরিষ্কার

সড়কের আগাছা পরিষ্কার

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, দ্যা নিউজ ডটকম এর রাস্তার পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা অপসারণের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এজন্য সম্পাদক ও প্রকাশকসহ সকল স্বেচ্ছাসেবী টিমকে ধন্যবাদ জানাই। একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জনস্বাস্থ্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড় অনেক সময় অপরাধীদের লুকানোর স্থান হিসেবে ব্যবহৃত হতে পারে এবং পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি করে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক সব কার্যক্রমে থানা প্রশাসন সহযোগিতা করে যাবে। নিজ নিজ এলাকার রাস্তা-ঘাট পরিষ্কার রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”

দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, গত পনের বছর ধরে দেশের তথ্যসেবা দিয়ে আসছে দ্যা নিউজ ডটকম। এই তথ্যসেবার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, মানবাধিকার, কর্মসংস্থান সহায়তা দেয়া হয়। এই এলাকা আমার পৈত্রিক বাড়ি পশ্চিম গোয়াইল গ্রামে ‘আনন্দলোক আশ্রম’ তৈরি করেছি। সেখানে বিনামূল্যে অসহায় মানুষের সেবায় খাদ্য ও আশ্রয়, স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এই রাস্তার দুপাশে ঝোপ-ঝাড় পরিষ্কারের কাজ করছি। বর্ষাকালে এই প্রতিকুল আবহাওয়ার মধ্যেও এই কাজে যারা স্বতঃস্ফূর্ত  সেবা দিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা উচিত। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ এলাকার রাস্তা ও পরিবেশ পরিষ্কার রাখতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আগাছা পরিষ্কার অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মানিক মল্লিক, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, দ্যা নিউজ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, দ্যা নিউজ স্বেচ্ছাসেবী টিমসহ স্থানীয় জনগন।

সড়কের আগাছা পরিষ্কার

সড়কের আগাছা পরিষ্কার


এ ক্যটাগরির আরো খবর..