× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক

আশাশুনিতে সচিব শেখ ইউসুফ হারুনের খাদ্য সামগ্রী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
সচিব শেখ ইউসুফ

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি উপজেলার দরগাহপুরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

রবিবার সকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা ভাইরাস সংকট প্রতিরোধে সরকারি নির্দেশ পালনে মানুষ ঘরে অবস্থান করায় কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। এমন ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউছুফ হারুন।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও নগদ ২০০ টাকা করে দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী
কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, ট্যাগ অফিসার ফিরোজ আহমেদ, সমাজ সেবক শেখ মতলুবার রহমান ও আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, দক্ষিন বাংলা অনলাইন নিউজ পোটালের সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..