× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

সাত ব্রাহ্মণ ঋষির গোত্রে সমস্ত সনাতনীর জন্ম তাই সকল হিন্দুই ব্রাহ্মন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : সনাতন হিন্দু সমাজে জাতিভেদ প্রথা একটি ভয়ংকর ব‍্যধি। তিন সহস্রাধিক বছর ধরে চলে আসা শাস্ত্রের অপব‍্যখ‍্যা, সনাতন সমাজে ভেদ -বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে, দেশে দেশে হিন্দু জাতিকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে।

জাতিভেদ প্রথার অভিশাপে অত‍্যাচারিত-অপমানিত মানুষদের অধিকাংশ, অন্য ধর্মে চলে গেছে। আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম-ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত এই হিন্দু জাতি, বর্ণ-বিদ্বেষের ফলে ক্ষয় হতে হতে আজ শুধু ভারত ও নেপালে সংখ‍্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে। অথচ সনাতন ধর্মে জাতিভেদের কোন স্থান নেই।

বশিষ্ঠ, ভরদ্বাজ, জমদগ্নি, গৌতম, অত্রি, কশ‍্যপ ও বিশ্বামিত্র – এই সাত ব্রাহ্মণ ঋষির গোত্রে সমস্ত সনাতন হিন্দুর জন্ম। সুতরাং সমস্ত সনাতন হিন্দু জন্মসূত্রে ব্রাহ্মণ। সনাতন ধর্মশাস্ত্রের সঠিক ব‍্যখ‍্যা তুলে ধরে, নতুন প্রজন্মকে জাতিভেদ প্রথার অভিশাপ থেকে রক্ষা করতে হবে।

শাস্ত্রজ্ঞরা বলেন, মহর্ষি সাত জনই। কিছু শাস্ত্রে শাণ্ডল‍্যকে ধরে, এজন্য আট জন। উপগোত্র ৪৯ টি। ঐ গ্রোত্রপতিগণ মহর্ষিগণের বংশধর। একমাত্র রঘুনন্দন(ষোড়শ শতকের শাস্ত্রকার, যিনি বাংলায় সতীদাহ পুনঃপ্রবর্তন করেছেন) গোত্রপতিরা ব্রাহ্মণ, তাদের শিষ্যরা ভিন্ন বর্ণের।


এ ক্যটাগরির আরো খবর..