× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সকল প্রকার বাধা ও প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে মেহেরপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬


মেহের আমজাদ, মেহেরপুর :সকল প্রকার বাধা ও প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে মেহেরপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার উন্নয়নে কারও কাছে মাথানত করা যাবেনা। পৌরসভার উন্নয়নে প্রয়োজনে তার বিরুদ্ধেও কলম ধরতে হবে। তবে সমালোচনা করতে হবে গঠনমূলক।
গতকাল সোমবার রাতে মেহেরপুর শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু।

তিনি আরো বলেন, গেল পাঁচ বছর মেহেরপুর পৌরসভা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। প্রভাবশালীরা নানা অভিযোগের মাধ্যমে উন্নয়ন কাজে বাধাগ্রস্থ্য করেছে। শিশুপার্কের মত একটি বিনোদনের জায়গার উদ্বোধন করা হলেও অদৃশ্য শক্তির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তবে বর্তমানে এডিবির অর্থায়নে ১৫ কোটি টাকার টেন্ডার সম্পন্ন করা হয়েছে। এ কাজগুলো সমপন্ন হলে আগামীতে ৪৫ কোটি টাকা ও পরে আরো ২৫ কোটি টাকার কাজ পাওয়া যাবে। কাজগুলো শেষ করতে পারলে মেহেরপুরে আর কোন কাজ করার জায়গা থাকবে না।

সে লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন- মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরবর্তী পজন্মের কাছে তুলে ধরতে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ও স্বাধীনতা স্তম্ভ তৈরি করা হবে। এ সময় জেলার ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..