× Banner
সর্বশেষ
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক

সংসদের বাজেট অধিবেশন আজ, ৭ই জুন ১২তম বাজেট পেশ অর্থমন্ত্রীর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২০১৮ আজ (৫ই জুন মঙ্গলবার) সকাল ১১টায় শুরু হচ্ছে। চলমান সংসদের ২১তম এ অধিবেশন শুরু হবে বেলা ১১টায়। এবার নিজের ১২তম বাজেট পেশ করবেন তিনি।  ৭ই জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৮ জুন বৃহস্পতিবার বাজেট পাস হতে পারে। এবার প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গেল ১৬ মে সংসদের এ ২১তম অধিবেশন আহ্বান করেন।

রোজার মাসে প্রতিদিন বেলা ১১টায় অধিবেশন বসতে পারে বলে সংসদের কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, ঈদের ছুটির পর বাজেট পাসের আগ পর্যন্ত দুই বেলা অধিবেশন বসবে। এই সরকারের মেয়াদ আছে মাত্র ছয় মাস। তাই এই অধিবেশন কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। মঙ্গলবার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। এই বৈঠকের কার্যপত্রে ২৮ জুন বাজেট বাজেট পাস হওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন বেলা সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় বাজেট অধিবেশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসাবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।

এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আজ (৫ জুন) সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

এদিকে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গেল ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট ৫ কার্যদিবসের এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়েছে। অধিবেশনের শেষ কার্য দিবসে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যাবাদ জানিয়ে ১৪৭(১) বিধিতে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সবসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..