× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নিউজ ডেস্ক

সংশপ্তক’র বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

শিশুদের কল কাকলী ও অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও সংশপ্তকের ৩১ বছর পূর্তি ২৬ ডিসেম্বর ২০২১, রোজ রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান পৃষ্টপোষক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক অধ্যাপক মোস্তাফিজুল হক, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক বীরমুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। বক্তব্য রাখেন শিশু সংগঠক ও সংশপ্তকের প্রতিষ্ঠাতা মুশতাক আহম্মদ লিটন, সংশপ্তকের সভাপতি মুসলিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সুজয় মন্ডল ও শিশু বক্তা কারার মৌমিতা প্রমুখ।

অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিদের সম্মাননার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩০জন শিশুদের পুরস্কার প্রদান করা হয়। শিশু শিল্পী ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..