× Banner
সর্বশেষ
প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ডেস্ক

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
নবনির্বাচিত এমপিদের শপথ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। নবনির্বাচিত এমপিদের শপথ

রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সচিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভার সদস্য, অন্যান্য সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। তারা আগামী সংসদ অধিবেশনগুলোতে নারী উন্নয়নসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। পরদিন তাদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন, ১১-দলীয় নির্বাচনী জোট (জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ) থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববারের শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।


এ ক্যটাগরির আরো খবর..