× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সংখ্যালঘু নিপীড়ন, সরস্বতীদেবীর মুর্তিভাংচুর ও দেবীকে কটুক্তির প্রতিবাদে মানব বন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ   সারা দেশে মঠ মন্দির প্রতিমা ভাংচুর, বিদ্যা দেবী সরস্বতী মাতাকে কটুক্তি ও অশ্লীল মন্তব্য, হিন্দু বাড়ী ও জমি দখল, হত্যা ও হত্যা প্রচেষ্টা, অগ্নি সংযোগ, পাঠ্যপুস্তক ইসলামীকরণ এর প্রতিবাদে এক মানব বন্ধন কর্মসূচী পালন করে।

আজ ২৬ জানুয়ারী শুক্রবার সকাল ১০.টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গ সংগঠন জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

হরেকৃষ্ণ বারুরী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডঃ দিনবন্ধু রায়, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সহ সভাপতি প্রদীপ পাল, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম দাস, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতীভা বাকচী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ লাকি বাছার ছাত্র বিষয়ক সুমন সরকার যুব মহাজোটের নির্বাহী সভাপতি দেবব্রত মিত্র, সহ সভাপতি কৃষ্ণকান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টন বসু, প্রধান সমন্বয়কারী সন্তোষ মাহাতো, আর্ন্তজাতিক সম্পাদক ডাঃ সমিত রায়, প্রচার সম্পাদক বলাই বিশ্বাস, ছাত্র মহাজোটের সাংগঠণিক সম্পাদক সাজেন কৃষ্ণ বল, প্রচার সম্পাদক জীবন কুমার রায়, জ্যোতিষ রায়, সুব্রত সাহা প্রমূখ।

বক্তাগণ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিস আলমগীর বিদ্যাদেবী সরস্বতী মাতাকে নিয়ে যে অশ্লিল ও কুরুচিকর মন্তব্য প্রচার করেছে তা হিন্দু সম্প্রদায়কে চরমভাবে আহত করেছে। অতীতে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে শত শত মানুষ গ্রেফতার ও হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে হামলা অগ্নি সংযোগ ও লুটপাঠ হয়েছে। অথচ এতবড় একটি ঘটনায় হিন্দু সম্প্রদায় ফুসে উঠলেও আনিস আলমগীরকে গ্রেফতার করা হয় নাই। হিন্দু সম্প্রদায় অবিলম্বে তার গ্রেফতার, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিস্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।

বক্তগণ আরও বলেন দেশের বিভিন্ন স্থানে সরস্বতী প্রতিমা ভাংচুর হয়েছে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে সরস্বতীপুজা করতে দেয় নাই। মুন্সীগঞ্জের সিরাজদিখান, চট্টগ্রামের কালুলঘাট সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু বাড়ীঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। রাঙ্গামাটিতে উপজাতি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। কক্সবাজারের এমপি সাইমুম সরোয়ার এর হাতে লাঞ্চিত হয়েছে শিক্ষক সুনিল কুমার শর্মা। ফরিদপুরের মধুখালীতে সুনিল বিশ্বাসের ৭ টি গরু পুড়িয়ে হত্যা করা হয়েছে। আনন্দ মোহন বসুর বাড়ী দখল সহ বিভিন্ন স্থানে মঠ মন্দির ও বাড়ীঘর ও জমি দখল করা হয়েছে। বক্তগণ বলেন পাঠ্যপুস্তকে হিন্দুদের ধর্ম বিশ্বাসে আঘাত করে এমন প্রবন্ধ ও গল্প সংযুক্ত করা হয়েছে। অথচ কোথায় পুলিশ আসামীদের গ্রেফতার করে নাই। কোন শাস্তি বিধান করে নাই।

বক্তাগণ অবিলম্বে অধ্যাপক আনিস আলমগীর সহ সকল আসামীর গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানীমুলক প্রবন্ধ, গল্প ও কবিতা প্রত্যাহার দাবী করছে। অন্যথায় সারা দেশে ব্যাপাক গণ আন্দোলন গড়ে তুলবে।


এ ক্যটাগরির আরো খবর..