× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত ৩০ আসনের দাবি জানালেন এরশাদ

admin
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৩০টি সংরক্ষিত আসন রাখার দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রোববার গুলশানে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

এরশাদ বলেন, বর্তমানে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন আছে। আসছে সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৩০টি আসন সংরক্ষিত রাখার প্রস্তাবনা দেবে জাতীয় পার্টি। আশা করছি তা সংসদে সর্বসম্মতিক্রমে পাস হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের শাসনামলে ভারতে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে একটি পত্রিকার উস্কানিতে কিছু সংখ্যাক মন্দিরে হামলা হয়েছিল। আমি ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি সামাল দিয়েছি। ওই পত্রিকা বন্ধ করে দিয়েছিলাম। সব ক্ষতিগ্রস্ত মন্দির আমরা সংস্কার করে আগের অবস্থানে ফিরিয়ে এনেছিলাম।

বর্তমান সংসদে আমাদের দলের ৩৪ জন এমপি আছেন। জাতীয় পার্টির সাংসদদের নির্বাচনী এলাকায় সংখ্যালঘুদের কোনো বাড়িঘর, মন্দিরে কেউ হামলা করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। আর তাতেই প্রমাণ হয় জাতীয় পার্টির কাছে সব ধর্মের মানুষ নিরাপদ।


এ ক্যটাগরির আরো খবর..