× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে -ধর্ম বিষয়ক উপদেষ্টা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
শাস্তি নিশ্চিত করা হবে

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা চালিয়েছে, তারা প্রকৃতপক্ষে দুর্বৃত্ত। এসব অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ কাজে ফিরে এসেছে। তাই এরকম আর কোনো ঘটনা ঘটবে না। বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

আজ সকালে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাদের সাথে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দেশের মূল চেতনা অসাম্প্রদায়িক। সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করছে। তিনি বলেন, সংখ্যালঘুদের রক্ষায় একটি হটলাইন নম্বর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করা যাবে।

ড. খালিদ হোসেন বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা জানান, মঙ্গলবার বিকেলে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। এছাড়া, ধর্ম মন্ত্রণালয় আজকের মধ্যে হটলাইন চালু করার চেষ্টা করছে, যাতে সংখ্যালঘুদের ওপর হামলার তথ্য দ্রুত জানা যায় এবং ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে হজ ব্যবস্থাপনা সহজতর করতে চাই, যাতে কেউ প্রতারিত না হয়। কিছু এজেন্সি মানসম্মত সেবা দেয় না, সেগুলোকে কঠোর নজরদারিতে আনা হবে। বর্তমানে হজযাত্রী পরিবহনে তিনটি বিমান কোম্পানির বাইরে আরো কোন কোম্পানিকে যুক্ত করা যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..