× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে চট্টগ্রাম সিটি মেয়রের শুভেচ্ছা

admin
হালনাগাদ: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরো: শ্রী‍কৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (০১ সেপ্টেম্বর) সৌদি আরবের মদীনা থেকে পাঠানো এক বার্তায় সিটি মেয়র এ শুভেচ্ছা জানান।

আ জ ম নাছির উদ্দিন বলেন, শ্রীকৃষ্ণ আজীবন শান্তি ও মানব প্রেমের আরাধনা করেছেন। সমাজ থেকে অন্যায়-অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম ও হানাহানি দুর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমান কাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। আমাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে। সব ধর্মের মূল বাণী মানব কল্যাণ। ধর্মকে ব্যবহার করে বা ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে লক্ষে সকলকে সজাগ থাকতে হবে।

সিটি মেয়র সমাজে বিদ্যমান শান্তি, শৃংখলা সম্প্রীতি ও মৈত্রী বন্ধনকে আরো দৃঢ় করে জাতীয় অগ্রযাত্রা ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, চসিকের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীও শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এ ক্যটাগরির আরো খবর..