× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

শ্রীলংকা মডেলের আদলে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত

শ্রীলংকা মডেলের আদলে বাংলাদেশেও ডেঙ্গু রোগীদের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে পরিচালন বাজেট থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা কীট ক্রয়েরও সিদ্ধান্ত গৃহীত হয়। ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে আশু করণীয় নির্ধারণে অংশীজনদের মতামত গ্রহণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গত ২১ এপ্রিল আলোচনাসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিকিৎসক, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা মতামত পেশ করেন।

সভায় সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সচলপূর্বক ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (PKSF) ও এনজিও বিষয়ক ব্যুরোর নিয়ন্ত্রণাধীন এনজিওসমূহের অধিক্ষেত্রে ডেঙ্গু বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে পত্র দেওয়া হবে।

এছাড়া, পাড়া-মহল্লার ধর্মীয় নেতা, বিএনসিসি, স্কাউট, এনজিও, যুবসমাজসহ সচেতন নাগরিকদের সমন্বয়ে দল গঠনপূর্বক বাড়ি বাড়ি পাঠিয়ে ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। মসজিদের ইমামরা প্রত্যেক জুম্মার খুতবার আগে ডেঙ্গু রোগের বিস্তার রোধে করণীয় সম্পর্কে আলোচনা করবেন। নির্মাণাধীন, পরিত্যক্ত ও অব্যবহৃত ভবন, অনাবাদি কৃষি জমি, ছাদকৃষি এবং পতিত জলাভূমিসহ অন্যান্য ডেঙ্গু প্রজননের সম্ভাব্য ক্ষেত্রসমূহ পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয় সরকার বিভাগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এ সংক্রান্ত অপরাধের জন্য অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..