× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক

শ্রীলংকার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন গোতাবায়া রাজাপক্ষে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
শ্রীলংকার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন গোতাবায়া রাজাপক্ষে

শ্রীলংকার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন গোতাবায়া রাজাপক্ষে। গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে।

আজই গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন।

শ্রীলংকার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সংবিধানের ৩৮.১ ধারা অনুযায়ী গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে।

এ পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগের সাংবিধানিক প্রক্রিয়া এখন থেকে চালু হবে। এই সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ, মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়া মেইলে পদত্যাগপত্র পাঠান। গোতাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তবে তিনি সিঙ্গাপুরে রাজনৈতিক আশ্রয় চাননি। ব্যক্তিগত সফরে সেখানে অবস্থান করছেন। তার পরবর্তী গন্তব্য সৌদি আরব।


এ ক্যটাগরির আরো খবর..