× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপধ গ্রহন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি: সোমবার বিকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও -সদস্যাদের শপথ গ্রহণ  অনুষ্ঠিত হয়।

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার  জেলার শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৯ জন নির্বাচিত ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান এবং সংরক্ষিত আসন ও সাধারন আসনের সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।

সমবার  বিকেল ৫ টায়  এ শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রীস আলী ,উপজেলা আওমীলীগের সভাপতি মনির মিয়া , শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে সকল চেয়ারম্যানকে সরকারী কর্মকর্তা উল্লেখ করে বলেন, আপনারা জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করবেন আশা করি। তিনি গরীবদের কল্যাণে বেশী করে কাজ করার পরামর্শ দিয়ে আরো বলেন প্রতিটি এলাকায় শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি বাল্যবিবাহ রোধ এবং যৌতুক প্রথা নিমূর্লেরও দায়িত্ব পালন করবেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল হক সংরক্ষিত আসন ও সাধারন আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।


এ ক্যটাগরির আরো খবর..