× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গলে শুরু হয়েছে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার সকালে শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রেসক্লাব সাধারণ স¤পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে এ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্কেলের সিনিয়র এ এস পি আশরাফুজ্জামান, পিআইবি’এর সম্বনয়কারী ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি।

এ সময় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্যদেন ইমজা মৌলভীবাজারের সিনিয়র সহসভাপতি আহমেদ ফাররুক মিল্লাদ, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও অ্যাডভোকেট জাহেদুল হক কচি। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নিয়েছেন।কর্মশালায় প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান ও পিআইবি’র সমন্বয়কারী প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি।

কর্মশালার প্রথম দিনে সাংবাদিকতার ধারণা, বৈশিষ্ট্য, উপাদান, সুত্র-উৎস ও সংবাদ লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন প্রয়োজনীয় কুটিনাটি বিষয় স¤র্পকে আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..