× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

শ্রীমঙ্গলে আগুনে পুড়ে গেছে ৬ দোকান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়নের বিষামনী এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটায় ভয়াবহ আগুন লেগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে যায়। মুদি দোকানদার আহম্মদ মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন তিনটি মুদি দোকান, একটি গোডাউন, একটি ফার্মেসী ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে আগুনে ক্ষতিগ্রস্ত মোস্তফা এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মো. মোস্তফা মিয়া বলেন, আগুনের সূত্রপাত হয় আহম্মদ মিয়ার দোকান থেকে। পড়ে আগুন বিল্লাল মিয়ার গোডাউন ও মুদি দোকান, শাহ আলম মিয়ার ফার্মেসী, আলামিনের চায়ের দোকান এবং তারপর আমার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাকী কাজ করেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে এবং অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..