× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

শ্রীমঙ্গলের শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পিয়ার ছাত্তার আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র ভক্তকে  লাঞ্ছিত করার প্রতিবােদ   মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রীমঙ্গলের শিক্ষকরা।

গতকাল রোববার  দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনায় শ্রীমঙ্গল উপজেলার কলেজ,  মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজতশুভ্র চক্রবর্ত্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুর নূর, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝলক চক্রবর্ত্তী, বেগম রাসুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, শিক্ষক মিটন দেব, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেবসহ অন্যান্য কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষকরা বলেন সমগ্র জাতির সঙ্গে সঙ্গে সরকারের অনেক কর্মকর্তারাও শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি চায়। এমন পরিস্থিতিতে ও ওই সাংসদ এতকুটু লজ্জিত না হয়ে বরং সেদিনই আবার ওই শিক্ষককে চাকরিচ্যুত করে।
প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্ত্তী বলেন একজন সাংসদ এমন কাজ করলে জাতি কী আশা করতে পারে? আমাদের সমাজ, রাষ্ট্রের এমন অবস্থায় আমরা শিক্ষক সমাজ হতাশ।
সবাই নাসিম উসমান দ্বারা শিক্ষক লাঞ্চিত করার প্রতিবাদে এই মানববন্ধনে এক মিনিট কানে ধরে প্রতিবাদ করা হয়। শিক্ষকরা বলেন এ কানে ধরা শুধু শিক্ষক সমাজই ধরেনি, ধরেছে সারা বাংলাদেশের সচেতন মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..