× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

শ্যামনগরে খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউপির টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা উদ্ধার ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের খেলার মাঠ রক্ষায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর(শুক্রবার) বিকাল ৪টায় টেংরাখালী গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে স্লুইসগেট সংলগ্ন খেলার মাঠের ধারে কয়েক হাজার জনগণ স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুনের যৌথ নেতৃত্বে মানববন্ধনে বক্তরা বলেন, মাদার নদীর চর ভরাটের খাস জায়গায় টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। মাঠটি সংস্কার প্রয়োজন। স্থানীয় যুব সমাজ সহ সর্বস্তরের জনগন মাঠটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ সেপ্টেম্বর-২৪ তারিখে ১৭২৮/২৪ নং পিটিশন মামলা রুজু করেন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে এই হয়রানী মূলক মামলা করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কওমী মাদ্রাসার জায়গা ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠের জায়গা অবৈধভাবে দীর্ঘ দিন জবর দখল করে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আবুহেনা মোস্তফা কামাল, মোখলেছুর রহমান মিলন, ইস্রাফিল হোসেন, আঃ মান্নান গাজী, আঃ রাজ্জাক, নুরুজ্জামান, মনিরুজ্জামান, আঃ মান্নান ,ডাঃ রুহুল আমিন প্রমূখ।

মানববন্ধনে টেংরাখালী যুব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাস জায়গায় অবস্থিত খেলার মাঠটি বহাল রাখতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা উদ্ধার করতে জোর দাবী জানানো হয়েছে। আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী মেম্বরের দায়ের কৃত সকল মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..