× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
কৈশোর বান্ধব স্বাস্থ্য

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (২৩ জুন) বেলা  ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা প্রশাসনের(পরিবার পরিকল্পনা) সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

পরিত্রাণের আয়োজনে অর্ধ-বার্ষিক পরামর্শ সভায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা জামান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান,  শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কে এম মঈনুল ইসলাম।

সভা সঞ্চালনা ও মাল্টিমিডিয়া ভিত্তিক তথ্য উপস্থাপন করেন  পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।   সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, আবু সাঈদ,   বুড়িগোয়ালিনী এফডব্লিউসির এফডব্লিউভি রেশমা পারভীন প্রমুখ।

ছবি- শ্যামনগরে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অর্ধ-বার্ষিক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পরিবার পরিকল্প উপ-পরিচালক রওশন আরা জামান।


এ ক্যটাগরির আরো খবর..