× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

শ্বশুরবাড়ি মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল খেলবে ডেম্বেলে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
dembele

কাতার বিশ্বকাপ যেন নানা ঘটনার পসরা সাজিয়ে বসেছে। ইতোমধ্যে অনেক আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ২০২২ বিশ্বকাপ। লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে গোল দেওয়াও দেখেছে সবাই। এবার শ্বশুরবাড়ির দেশের বিপক্ষে লড়াই করতে দেখা যাবে ফ্রান্সের ফুটবলার ডেম্বেলেকে।

এবারের বিশ্বকাপে ফ্রান্সের মূল দলের অপরিহার্য উইঙ্গার হিসেবে গুরুত্বপূর্ণ সব ম্যাচেই মাঠে নেমেছে উসমান ডেম্বেলে। দলের মূল কাণ্ডারিও তিনি। এবার মাঠের পাশাপাশি তাকে মাঠের বাইরেও অনেক কিছু সামাল দিতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে আফ্রিকার দেশ মরক্কোর। আর এখানেই বেধেছে বিপত্তি। কেননা ডেম্বেলের শ্বশুরবাড়ি যে এই দেশটাতেই। ডেম্বেলের স্ত্রীর নাম রিমা এদবুশে। মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দৌর আঘবালৌ জায়গায় জন্ম নেন তিনি। মরক্কোতে জন্মালেও পড়াশুনা তিনি করেছেন ফ্রান্স থেকেই।

দীর্ঘদিন ধরে তারা প্রেম করেছেন যদিও এটি গোপন রেখেছিলেন তারা। অবশেষে ২০২১ সালে মরক্কোর রীতি অনুযায়ী বিয়ে করেন এই দম্পত্তি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তানও। নিশ্চয়ই ডেম্বেলের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে দাঁড়িয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..