× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

শোক দিবসে সালথায় আসাফো’র সেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র আয়োজনে সেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়। ফরিদপুর ডোনার ক্লাবের সহযোগিতায় বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলা ও উপজেলা আসাফোর আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধণ করেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবার চৌধুরী লাবু।

আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, সহকারী পুলিশ সুপার নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দীন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুদ, সাংগঠণিক সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা আসাফো নেতা মনিরুজ্জামান মোল্যা, আনিচুর রহমান আকাদ্দেছ, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..