× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুর করেছে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী মোক্তার আহমেদ মৃধার কর্মী-সমর্থকরা। ঘটানাটি ঘটেছে উপজেলার আবাইপুর ইউনিয়নে।

মঙ্গলবার বিকেলে হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাসের আনারস প্রতীকের প্রচার মাইক ভাংচুর করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাস অভিযোগ করেন, নৌকা প্রতিকের লোকজন আনারসের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে। এছাড়াও আনারস প্রতীকের নিশ্চিত বিজয় জেনে তার কর্মী-সমর্থকদের বিভিন্ন ভয়-ভীতি দেখানো হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় তিনি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

তবে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোক্তার আহমেদ মৃধা মাইক ভাংচুরের ঘটনা অস্বীকার করে বলেন, তারা নিজেরাই ভেঙ্গে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।

শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, প্রচার মাইক ভাংচুরের ঘটনা শুনেছেন, কারা এসবের সাথে জড়িত, তদন্ত করে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..